ঈদে ট্রেনের অগ্রিম টিকিট আগামী ২৯ জুন সম্ভব্য দিন ধার্য করে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
এবারই প্রথমবারের মতো অঞ্চল ভেদে অনলাইনে যাত্রীদের টিকিট পাওয়া আগের চেয়ে নিশ্চিত করতে দুই শিফটে টিকিট বিক্রি করা হবে।
এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
মঙ্গলবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, এবারও ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে ২টি শিফটে এই টিকিট বিক্রি করা হবে।
সকাল ৮টায় বিক্রি হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট।
তিনি বলেন, ২৪ জুনের টিকিট ১৪ জুন; ২৫ জুনের টিকিট ১৫ জুন; ২৬ জুনের টিকিট ১৬ জুন; ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হবে।
এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯, ৩০ জুন ও ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।
এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
মন্ত্রী আরও বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রমুখ।
আরও পড়ুন :
- নারায়ণগঞ্জে শিশু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
- দিনাজপুরে ভারত থেকে আসা ট্রাক থেকে বিদেশি মদ উদ্ধার
- এবার ঈদেও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বকেয়া ১৮ হাজার কোটি টাকা
- কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার
- শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
- নারায়ণগঞ্জে স্বামীর সাথে বিচ্ছেদের পর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
- পরিচয় শনাক্তে ঢাবি ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখতে হবে
- শুক্রবার নারায়ণগঞ্জে আসছে সৈয়দ আশরাফী আল জিলানী
- তারেক-জোবায়দা’র বিরুদ্ধে ৩ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
- মৃদু তাপপ্রবাহ বাড়তে পারে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
