মাদারীপুর জেলার কালকিনিতে একটি অবৈধ স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত সোমবার ওই স্থাপনার কাজ বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার (৩০ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,
‘পৌর এলাকার কালকিনি-ভূরঘাটা সড়কের মর্ডাণ হাসপাতালের পাশে গুরুত্বপূর্ণ খাল দখল করে ওই এলাকার স্থানীয় প্রভাবশালী বাবুল চৌকিদার একটি দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন।
পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশন ভূমি (এ্যাসিল্যান্ড) মো. কায়েসুর রহমান অভিযান চালিয়ে ওই অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দেন।
এদিকে, খালের নাব্যতা ফিরিয়ে আনার লক্ষে খাল দখল করা সব স্থাপনা ভেঙে দেওয়ার দাবি জানান স্থানীয় কৃষকেরা।’
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েমুর রহমান বলেন,
‘সরকারি জায়গায় অবৈধভাবে তোলা দোকান ভেঙে দেওয়া হয়েছে। খালের ওপর অবৈধভাবে নির্মিত সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।’
আরও পড়ুন:
- মৃদু তাপপ্রবাহ বাড়তে পারে আজ
- জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ
- ফের তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ
- চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
- গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত
- রাজধানীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার
- নড়াইলে শ্মশান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
- বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর
- এবার ঈদেও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- রাজের স্ক্যান্ডালে সুনেরা‘র অভিযোগ নিয়ে সরব পরীমনি!
- দিনাজপুরে ভারত থেকে আসা ট্রাক থেকে বিদেশি মদ উদ্ধার
