পটুয়াখালী জেলার কলাপাড়ায় রায়হান গাজী (২২) নামের যুবকের বিরুদ্ধে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রায়হানকে প্রধান আসামি করে তিন জনের নামে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়,
‘উপজেলার চম্পাপুর ইউনিয়নের একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে ওই শিক্ষার্থী।
আর রায়হান ওই ইউনিয়নের উত্তরপূর্ব চালিতাবুনিয়া গ্রামের মৃত মজিবর হাওলাদারের ছেলে।
ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ায় আসার সময় প্রায়ই উত্ত্যক্ত করতো রায়হান। পরে প্রেমের প্রস্তাব দিলে ওই শিক্ষার্থী প্রথমে তা প্রত্যাখান করে।
পরবর্তীতে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রায়হান তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তাকে একটি মোবাইল ফোন গিফট করে।
গত ২৮ মে দুপুরে বিদ্যালয়ের পাঠদান চলাকালীন রায়হান ওই শিক্ষার্থীকে ফোন করে বিদ্যালয়ের বাইরে নিয়ে আসেন।
এক পর্যায়ে তাকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি টিনের ঘরে নিয়ে যায়। সেখানে দুই জনের সহযোগিতায় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।
এ সময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম বলেন,
‘ওই শিক্ষার্থীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতার পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।’
আরও পড়ুন :
- বালির মধ্যে ব্যবসায়ীর লাশ
- ঝিনাইদহে কুকুরের কামড়ে আহত ১৪
- রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
- সংসদের বাজেট অধিবেশন বসছে বুধবার
- আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ
- সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী
- কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গণধর্ষণ
- আড়াই মাস বয়সী ছেলের গলায় পা দিয়ে হত্যাচেষ্টা!
- নোয়াখালীতে আম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- সাভারে সিঁড়ি কোঠা থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
- আজ থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা
- প্রযোজক পীযূষ আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার
- সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক
- দেবের সিনেমাতে অভিষেক ঘটছে ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষার
