আড়াই মাস বয়সী ছেলের গলায় পা দিয়ে হত্যাচেষ্টা!

আড়াই মাস বয়সী ছেলের গলায় পা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধায় উপজেলার চরকালকিনি ইউনিয়নের নাজিরগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আবুল বাশার (২৫) নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,

এক বছর আগে কমলনগরের চরকালকিনি ইউনিয়নের নাজিরগঞ্জ এলাকার আব্দুল আলীর মেয়ে লিমা আক্তারের (১৮) সঙ্গে আবুল বাশারের বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের দুমাস না যেতেই স্ত্রী লিমা আক্তারকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী আবুল বাশার।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো।

একপর্যায়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয় আবুল বাশার।

এদিকে বাপের বাড়িতে থাকার দশ মাসের মাথায় একটি পুত্র সন্তানের জন্ম দেন লিমা।

লিমা আক্তারের মামা আবু ছিদ্দিক জানান,

বিয়ের পর থেকে ভাগ্নী লিমা আক্তার তাদের বাড়িতেই পড়ে আছে। এরইমধ্যে ভাগ্নীর ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়।

মঙ্গলবার সন্ধায় ভাগ্নী জামাতা আবুল বাশার তাদের বাড়িতে ঢুকে জোরপূর্বক শিশু সোহানকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বাড়িতে পুরুষ সদস্যরা না থাকায় নারীরা তাকে বাঁধা দেয়। এসময় ধস্তাধস্তি করে কেড়ে নিয়ে আবুল বাশার নিজের সন্তানকে গলায় পা দিয়ে হত্যা করার চেষ্টা করে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

পরে সেখান থেকে চিকিৎসক শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে স্থানীয় লোকজন বাশারকে পুলিশের নিকট সোপর্দ করেন।

এ বিষয়ে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (আইসি) মনিরুল ইসলাম জানান,

পারিবারিক কলহের জেরে নিজের শিশু সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে আবুল বাশার নামে এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card