রাজধানীর সাভারে একটি বাড়ির সিঁড়ি কোঠা থেকে ববিতা আক্তার (৩৫) নামের এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকাল ৮টার দিকে সাভার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনি মহল্লার অ্যাসেড স্কুল-২ সংলগ্ন রিতা ভিলার নিচতলার সিঁড়ি কোঠা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ববিতার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায় নি।
পুলিশ সূত্রে জানা যায়,
‘ব্যাংক কলোনির ওই বাড়ির নিচ তলার সিঁড়ির নিচে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে।’
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’
আরও পড়ুন :
- বালির মধ্যে ব্যবসায়ীর লাশ
- আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ
- সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী
- নোয়াখালীতে আম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- নোয়াখালীতে আম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- আজ থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা
- দেবের সিনেমাতে অভিষেক ঘটছে ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষার
- সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক
- নিতাইগঞ্জ ও দিগুবাবু বাজারে ভোক্তা অধিকারের অভিযান
- জেসমিন হত্যায় তদন্ত শুরু করেছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি
- টানবাজারে ১৫ তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- তানজিন তিশা ‘মদ্যপ’ অবস্থায়, নেটিজেনদের সমালোচনার ঝড়
- অসহায় পরিচয়ে আশ্রয় নিয়ে শিশুকে অপহরণ, ১৫ হাজারে বিক্রি
- কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার
- জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে তৈমূরের খাদ্য বিতরণ
