ঝিনাইদহের কালীগঞ্জে ট্যাংক লরিচাপায় রনি ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রনি ইসলাম রাজশাহীর কাটাখালী পৌরসভার এমাদপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
‘মোবারকগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন রনি ইসলাম।
এ সময় যশোরগামী একটি ট্যাংক লরি তাকে চাপা দিলে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন তিনি।
ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রেজোয়ান উদ দারাইন জানান,
‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছুক্ষণ পর রনি ইসলাম মারা যায়।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান,
‘এ ঘটনায় ১৪ চাকার একটা ট্যাংক লরি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’
আরও পড়ুন :
- বালির মধ্যে ব্যবসায়ীর লাশ
- ঝিনাইদহে কুকুরের কামড়ে আহত ১৪
- রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
- সংসদের বাজেট অধিবেশন বসছে বুধবার
- আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ
- পটুয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী
- কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গণধর্ষণ
- আড়াই মাস বয়সী ছেলের গলায় পা দিয়ে হত্যাচেষ্টা!
- নোয়াখালীতে আম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- সাভারে সিঁড়ি কোঠা থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
- মানিকগঞ্জে কলেজ মাঠে প্রাইভেটকার চাপায় নিহত ১
- আজ থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা
- প্রযোজক পীযূষ আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার
- সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক
- দেবের সিনেমাতে অভিষেক ঘটছে ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষার
- যুক্তরাষ্ট্র থেকে নতুন কোনো নিষেধাজ্ঞা আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Comments are closed.