কুমিল্লায় শো-রুমে আগুন; ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত

কুমিল্লা নগরীর রাজগজ্ঞ বাজারে একটি জুতার শো-রুমে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিসের ৪ কর্মী গুরুতর আহত হন। 

বুধবার (৩১ মে) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শো-রুমের ম্যানেজার মোহাম্মদ শুভ জানান,

‘শো-রুমের প্রায় ৯০ লাখ টাকার মতো মালামাল ছিল। প্রায় সবই পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে দেরি করেছে; অন্যথায় ক্ষতিক্ষতি হয়তো কম হতো।

ফায়ার সার্ভিসের কুমিল্লা জেলা সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘শো-রুমের দোতলায় জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

দোতলার প্রবেশ পথ সরু হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়েছে।

আমাদের ৪ জন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনায়  ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’

আরও পড়ুন:

এন এ এন টিভি