শালীন পোশাকে প্রথমবার আসলেন উরফি জাভেদ

বলিউডের ফ্যাশন কুইনখ্যাত উরফি জাভেদ সবসময়ই নিজের মর্জিমতো পোশাকে প্রায়ই উপস্থিত হন জনসমক্ষে। এই নিয়ে প্রায় সময়ই নেটিজেনদের তরফ থেকে কটাক্ষ শুনতে হয় তার। তবে এবার খানিকটা ব্যতিক্রম দেখা গেল উরফিকে। খোলামেলা পোশাকের বদলে কিছুটা শালীন জ্যাকেট পরে হাজির হয়েছেন তিনি।

সেই ছবিতে কটাক্ষের বদলে উপচে পড়ছে প্রশংসা। নেটিজেনরা রীতিমতো তারিফ করছেন উরফির ফ্যাশনবোধকে।

কেউ কেউ বলছেন, এই প্রথম স্টাইলিশ ফ্যাশনিস্তা লাগছে উরফিকে।

বুধবার জ্যাকেট পরা একটি রিল ভিডিও পোস্ট করেন উরফি। তার পোশাকের বিশেষত্বই হল নানারকম অভিনব উপাদান দিয়ে তৈরি হয় পোশাক।

সেই ট্রেন্ড মেনেই ছোট ছোট সফট টয় দিয়ে বানানো হয়েছে এই জ্যাকেটটি। মন ভালো করা এই খেলনা দিয়ে তৈরি জ্যাকেটটিই পছন্দ হয়েছে নেটিজেনদের।

উরফির এই পোস্টে লাইক সংখ্যা বেড়েই চলেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কমেন্ট সংখ্যা। উরফি কি তবে সত্যিই তার ভক্তদের পছন্দকে গুরুত্ব দিয়ে শালীন পোশাক পড়তে শুরু করলেন?

নাকি পরের দিন ফের নতুন কোনো উদ্ভট স্টাইলিশ পোশাকে ট্রোলড হবেন তিনি সেটা বলা যাচ্ছে না।

তবে আপাতত উরফির ‘কিউট’ জ্যাকেটে মজে অল্পবয়সি অনুরাগীরা।

আরও পড়ুন:

এন এ এন টিভি