লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

লক্ষ্মীপুর সদরে কাভার্ডভ্যান চাপায় মারুফ হাসান টিপু (২৫) নামে এক যুবকের নিহত হয়েছে।

বুধবার (৩১ মে) দুপুরে মান্দারী-দিঘলী সড়কের হরকার দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মারুফ সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব জামির তলী গ্রামের হাজী বাড়ির রুহুল আমিন কাজীর ছোট ছেলে। সে আইনের শিক্ষার্থী ছিল।

ঘটনা সূত্রে জানা যায়,

‘মারুফ মোটরসাইকেল চালিয়ে মান্দারী থেকে দিঘলী সড়ক হয়ে জামিরতলীর দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মারুফের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম ঢাকা মেইলকে মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান,

‘মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি