নিজের অভিনীত ‘মা’ সিনেমা দেখতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন পরীমণি। সামাজিক যোগোযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
বুধবার (৩১ মে) স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন এই নায়িকা; সেখানেই এক বাজের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাকে।
পরীমণি লিখেছেন,
“আজ আমি একসাথে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে! কষ্ট পেয়েছি কারণ, আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে।
রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে ছবি দেখেছি অনেকবার। শো-শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছি সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে।
কিন্তু আজকে এমন উছশৃঙ্খল অবস্থা তৈরি করলো কেউ কেউ, তাতে বাজেভাবে আমার বাচ্চাটা ভয় পেলো।
কত কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সাথে আমি!
অথচ আমি আপনাদের সবার সাথে সিনেমা দেখব, কথা বলব বলেই তো গিয়েছিলাম।”
তিনি আরও লিখেছেন,
‘হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এত এত ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বারবার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেওয়ার জন্যে।
আপনাদের মধ্যে অনেকেই বলছিল আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে।
এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন, যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেল।
আপনারা বাচ্চাটার জন্য একটু সহনশীল হতে পারতেন। কেন এমন করলেন!
আর খুশি এই জন্যে যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন।’
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন তিনি।
মুক্তিযুদ্ধের সময়কে কেন্দ্র করে ‘মা’ সিনেমার গল্প তৈরি হয়েছে। শুক্রবার (২৬ মে) মুক্তি পায় সিনেমাটি।
মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প এতে ফুটে উঠেছে;
যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে দৃশ্যায়ন করা হয়েছে।
আরও পড়ুন:
