চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানে কুড়িয়ে পাওয়া দুটি ককটেল বিস্ফোরণে এক কিশোরীসহ দুজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শংকরমাদিয়া গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর গ্রামের মোস্তফার ছেলে খাদেমুল (৩০) ও একই গ্রামের সামির আলীর মেয়ে টুম্পা খাতুন (১৬)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান,
‘বিকেল ৫টার দিকে উপজেলার শংকরমাদিয়া গ্রামের একটি আমবাগানে খেলাধুলা করছিল খাদেমুলের মেয়ে ইভা খাতুন (১২) ও টুম্পা খাতুন।
এ সময় দুটি পরিত্যক্ত ককটেল দেখতে পেয়ে কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে।
পরে খাদেমুল ও টুম্পা খাতুন কৌতুহলবশত খোলার চেষ্টা করলে হঠাৎ বিস্ফোরিত হয়।
এতে খাদেমুলের দুই হাত জখম প্রাপ্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে আহত টুম্পা খাতুনকে বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।’
আরও পড়ুন:
- করোনা শনাক্ত আরও ১০৩ জনের
- ঝিনাইদহে কুকুরের কামড়ে আহত ১৪
- ঝিনাইদহে ট্যাংক লরিচাপায় যুবক নিহত
- লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
- বিশ্বের ধনীর তালিকায় ফের শীর্ষে ইলন মাস্ক
- অবশেষে ‘স্ক্যান্ডাল’ নিয়ে সরবে ফিরলেন রাজ
- ভিডিওটা আমার ব্যক্তিগত মুহূর্তের: তানজিন তিশা
- ৭ লাখ টাকা দেনমোহরে দাদিকে বিয়ে করলেন নাতি
- স্টেডিয়ামে খেলার সময় বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু
- ক্রিকেট খেলতে ডেকে নিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়; গ্রেফতার ৩
- লাইভে এবার সার্টিফিকেট পোড়ালেন ঢাকা কলেজের ছাত্র
- সরকারি ব্যয়ে বিমানের ‘প্রথম শ্রেণিতে’ বিদেশ ভ্রমণ স্থগিত
- নরসিংদীর তিন হোটেল ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা
