জামালপুরে পরিত্যাক্ত জায়গা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জুন) সকাল ১১টার দিকে ইসলামপুরে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যাক্ত জায়গায় থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন,
‘কে-বা কারা নবজাতকের মৃতদেহ ফেলে যায়। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে বিষয়টি থানায় জানানো হয়েছে।’
ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন,
‘স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যাক্ত জায়গায় শুয়ে রাখা অবস্থায় ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, জন্মগ্রহণের পরপরই মৃত নবজাতকটিকে রেখে যাওয়া হয়েছে। এখনো মৃত নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।’
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।’
আরও পড়ুন:
- বিশ্বের ধনীর তালিকায় ফের শীর্ষে ইলন মাস্ক
- ‘মা’ দেখতে গিয়ে ছেলেকে নিয়ে বিব্রত পরীমণি!
- ভিডিওটা আমার ব্যক্তিগত মুহূর্তের: তানজিন তিশা
- ভর্তি পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব করেছেন ছাত্রী
- ফেনীতে সড়ক দুর্ঘটনায় দম্পতি সহ ৩ জনের মৃত্যু
- শালীন পোশাকে প্রথমবার আসলেন উরফি জাভেদ
- ৭ লাখ টাকা দেনমোহরে দাদিকে বিয়ে করলেন নাতি
- স্টেডিয়ামে খেলার সময় বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু
- ক্রিকেট খেলতে ডেকে নিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়; গ্রেফতার ৩
- আমবাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ; আহত ২
- আকাঙ্ক্ষা দুবের অন্তর্বাসে মিলল মৃত্যুরহস্যের আলামত
- কুমিল্লায় শো-রুমে আগুন; ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত
