হৈ-হৈ রৈ-রৈ করে বিয়ে সারলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা-তুয-যোহরা-ঐশী আর বিয়ের পাত্র আরেফিন জিলানী সাকিব।
শুক্রবার (০২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়; সেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজ অঙ্গনের অনেক তারকা উপস্থিত ছিলেন।
এর আগে, একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে পরিবারের আয়োজনেই বুধবার (৩১ মে) অনুষ্ঠিত হয় ঐশীর অন্যরকম এক হলুদ সন্ধ্যা।
সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। তবে মেঘ কাটতে দেরি হয়নি, লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন লুঙ্গি পারভেজ (সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ)।
একে একে মজার সব পারফরমেন্স নিয়ে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া ডোরা ও নিলয়।
উল্লেখ্য, আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির।
সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অপরদিকে, জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।
আরও পড়ুন:
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- বিশ্বে আরও ১১৬ জনের মৃত্যু করোনায়
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- চিত্রা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিহত
- সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা
- কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি সহ নিহত ৩
- মমতাজ বেগমের রহস্যজনক মৃত্যুর সিআইডির তদন্ত শুরু
- ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পিষে গেছে একেকটি লোহার বগি!
- অফিসে আট ঘণ্টার ৬ ঘণ্টাই থাকেন বাথরুমে, চাকরি হারালেন যুবক
