লালমনিরহাটে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় মহাসড়কে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান এলাকায় ডালিয়া-বড়খাতা বাইপাস মহাসড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে হাতীবান্ধা হাইওয়ে পুলিশে মরদেহটি উদ্ধার করেন।

ঘটনা সূত্রে জানা গেছে,

‘শনিবার সকাল থেকে উপজেলার সানিয়াজান বাজার ও সাধুর বাজারের মধ্যবর্তী স্থানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান তালুকদার বলেন,

‘মানসিক ভারসাম্যহীন যুবকটি কয়েকদিন আগে সানিয়াজান বাজারে ঘোরাঘুরি করছিল। এরপর শনিবার (০৩ জুন) সকালে মহাসড়কের উপর তার মরদেহ করে থাকে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলে,

‘অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্ত করা করার চেষ্টা চলছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি