রাজধানী ঢাকার রাস্তায় বা মহাসড়কে পশুর হাট না বসিয়ে শহরের খোলা জায়গা বা খেলার মাঠে পশুর হাট বসানোর নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। এছাড়া, রিটে পশু ক্রেতা-বিক্রেতার কাছ থেকে হাসিল কাটার নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে।
সোমবার (৫ জুন) জনস্বার্থে রাজধানীর মতিঝিলের বাসিন্দা মোহাম্মদ আরিফুর রহমান রিটটি দায়ের করেন।
রিটে স্থানীয় সরকার মন্ত্রণায়ের সচিব, ধর্ম সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই মেয়রকে বিবাদী করা হয়েছে।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনটির ওপর শুনানি হতে পারে।
প্রসঙ্গত, গত ২৪ মে কোরবানির পশুর হাটে পশু কেনার পর ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে হাসিল নেওয়ার নামে হাট ইজারাদারদের অর্থ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়।
আরও পড়ুন:
- সিলেটে ছেলের দায়ের কোপে বাবা খুন
- না ফেরার দেশে কন্নড় অভিনেতা নীতিন
- বাগেরহাটে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই
- প্রয়াত হলেন অভিনেত্রী সুলোচনা লাতকর
- আগামী মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল
- সৌদি আরবে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশি
- জেনে নিন আপনার আজকের রাশিফলে কী আছে!
- সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজারের অধিক হজযাত্রী
- সংকটে প্রথমবারের মতো তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হলো
- “কাজের বড় সমালোচক কে” জানালেন অভিনেত্রী ফারিয়া
- পেঁয়াজ আমদানির অনুমতি এর খবর পেয়ে কমতে শুরু ঝাঁজ

Comments are closed.