বাগেরহাটে রামপাল উপজেলার গোনা বাজারে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি দোকান।
সোমবার রাত ১১টার দিকে বাগেরহাট-মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন গোনা বাজারে লাগা এই আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের রামপাল ও মোংলা ইউনিটের তিনজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। রূপগঞ্জে হোটেল ব্যবসায়ীকে গুলি
আহত ফায়ার ফাইটার ইছাবুল মোল্লা, টুটুল সরকার ও আব্দুল কাদের জনিকে উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান,
সোমবার রাত ১১টার দিকে বাগেরহাট-মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন রামপালের গোনা বাজারে আগুন লাগে।
খরব পেয়ে রামপাল ও মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এ সময়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের রামপাল ও মোংলা ইউনিটের তিনজন ফায়ার ফাইটার ইছাবুল মোল্লা, টুটুল সরকার ও আব্দুল কাদের জনি আহত হয়।
তাদের উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য ফায়ার ফইটাররা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ইতিমধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় মুদি-মনোহরি, হার্ডওয়ার, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন :
- রাজশাহী সিটি নির্বাচনে বিএনপিপন্থি ১৬ প্রার্থী বহিষ্কার হচ্ছেন
- পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ
- পেঁয়াজ আমদানির অনুমতি এর খবর পেয়ে কমতে শুরু ঝাঁজ
- দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে ডলার সংকটের মধ্যেও
- ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত জাতিসংঘের
- বিচ্ছিন্ন কবজি জোড়া লাগানো সেই চিকিৎসকের মৃত্যু
- গরমের তীব্রতা কাটানোর জন্য পথচারী মানুষের মাঝে পানি বিতরণ
- আমাদের নাজুক ত্বক গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়
- কমিউনিটি ক্লিনিকে পাওয়া যাবে ডায়াবেটিসের ওষুধ
- ঢাকা বিভাগীয় সরকারী কর্মচারী সমিতির কমিটি গঠন
- মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবা
- ফতুল্লায় ব্যবসা নিয়ন্ত্রণ বিরোধে প্রতিপক্ষের অফিসে হামলা; আহত ২
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে
- সৌদি আরবে নির্যাতিত হয়ে দেশে ফিরেছেন
