তীব্র তহবিল ঘাটতির কারণে ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত আগামী জুন মাস থেকেই কার্যকর করবে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
রোববার (৪ মে) অঞ্চলটিতে কাজ করা ডব্লিউএফপির এক কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন,
‘ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত সহায়তা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংখ্যা ডব্লিউএফপির পক্ষ থেকে সহায়তা পাওয়া ফিলিস্তিনিদের ৬০ শতাংশ।’
ফিলিস্তিনে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি সামার আব্দেলজাবের বলেন,
‘তহবিলের তীব্র ঘাটতির জন্য আমরা এ কষ্টদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।’
সংস্থাটির এমন পদক্ষেপে সবচেয়ে বেশি ভুগতে হবে অবরুদ্ধ গাজার বাসিন্দাদের। যেখানে খাদ্য নিরাপত্তাহীনতা ও দারিদ্র্যের হার সবচেয়ে বেশি।
তবে জাতিসংঘের এই সংস্থাটি গাজা এবং পশ্চিম তীরের ১ লাখ ৪০ হাজার দরিদ্র মানুষকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।
জাতিসংঘের এই সংস্থা দরিদ্র ফিলিস্তিনিদের জন্য প্রতি মাসে জনপ্রতি ১০ দশমিক ৩০ মার্কিন ডলার মূল্যের মাসিক ভাউচার এবং খাবারের প্যাকেট সহায়তা হিসেবে দিয়ে থাকে। তবে সহায়তা স্থগিতের সর্বশেষ এ সিদ্ধান্তের কারণে উভয় কর্মসূচিই ক্ষতিগ্রস্ত হবে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী জানা যায়,
‘২০০৭ সাল থেকে গাজা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রণে।
এখানে ২৩ লাখ মানুষের বসবাস। যাদের ৪৫ শতাংশ বেকার এবং ৮০ শতাংশ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল।
সূত্র : রয়টার্স
আরও পড়ুন:
- সিলেটে ছেলের দায়ের কোপে বাবা খুন
- বিশ্ব পরিবেশ দিবসে থাকছে যেসব কর্মসূচি
- বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ
- সৌদি আরবে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশি
- রাজ-পরীমণির সংসারের পূর্ণতা কি তবে বিচ্ছেদ!
- জেনে নিন আপনার আজকের রাশিফলে কী আছে!
- কুমিল্লায় পুকুরে সাঁতার কাটতে নেমে কিশোরের মৃত্যু
- রূপগঞ্জে শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড; ৬
- রূপগঞ্জে শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড; দগ্ধ ৬
- ‘খাদ্য আমদানির প্রয়োজন নেই, রফতানির সম্ভাবনা রয়েছে’
- খেরসনে ৩২ টিউব আর্টিলারি রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন
- গরমের তীব্রতা কাটানোর জন্য পথচারী মানুষের মাঝে পানি বিতরণ
