রূপগঞ্জে শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড; দগ্ধ ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (০৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি এলাকার শীতলক্ষ্যা নদীতে এই আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান,

‘রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামে একটি তেলবাহী জাহাজে রাত আড়াইটার দিকে হঠাৎ আগুন লাগে।

এ সময় জাহাজে থাকা ছয় শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।’

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে জাহাজের আগুন নেভায়।

আরও পড়ুন:

এনএএন টিভি