সিরাজগঞ্জের জেলার তাড়াশে পুকুর থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের হেদারখাল গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘সকালে হেদারখাল গ্রামের একটি পুকুরে বস্তার মধ্যে এক ব্যক্তির বস্তা বন্দি লাশ ভাসছিল।
স্থানীয় এলাকাবাসী লাশটি দেখে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
এ সময় ওসি আরও বলেন,
‘নিহতের লাশ অর্ধগলিত। ধারণা করা হচ্ছে গত কয়েক দিন আগে তাকে হত্যা করে বস্তার মধ্যে লাশ ভোরে পুকুরে ফেলে যায় দুর্বৃত্তরা।’
আরও পড়ুন:
- ‘খুশি’ নিয়ে তুরস্কে বিজয়-সামান্থা
- কুমিল্লায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- টেকনাফে ৫ রোহিঙ্গা যুবককে অপহরণ
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী
- চিত্রা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিহত
- ওড়িশায় ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী’র শোক
- কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি সহ নিহত ৩
- মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবা
- সৌদি আরবে নির্যাতিত হয়ে দেশে ফিরেছেন ১২ নারী কর্মী
- নির্মানাধীন ভবনের স্টিলের পাইপ পড়ে সেনা সদস্য নিহত
- স্মার্ট প্যান্টে চেইন খুললেই সঙ্গীর কাছে যাবে নোটিফিকেশন!
- বোদায় বিয়ে হওয়া স্বত্তেও স্ত্রীর স্বীকৃতি দিচ্ছেন না ছাত্রলীগ সভাপতি
