পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ১৪ জন হজযাত্রী; তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯০৮৯ হজযাত্রী ও বেসরকারিভাবে ৪০,৯২৫ জন। এর মধ্যে, মক্কায় আরও দুই জনের মৃত্যু হয়েছে; যাদের একজনের নাম মোঃ আলী হোসাইন (৬৭)। পাসপোর্ট নম্বর A07153737।
শনিবার (০৩ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনে জানানো হয়েছে,
‘শনিবার (০৩ জুন) রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো: মতিউল ইসলাম এর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।’
সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মোঃ জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন।
অপরদিকে, হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে,
‘সর্বমোট ২৯ হাজার ১০৪টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা পেয়েছে ১৬ শতাংশ, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা পেয়েছে ৮৪ শতাংশ।
আরও পড়ুন:
- ‘খুশি’ নিয়ে তুরস্কে বিজয়-সামান্থা
- কুমিল্লায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- টেকনাফে ৫ রোহিঙ্গা যুবককে অপহরণ
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- চিত্রা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিহত
- ওড়িশায় ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী’র শোক
- কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি সহ নিহত ৩
- মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবা
- নির্মানাধীন ভবনের স্টিলের পাইপ পড়ে সেনা সদস্য নিহত
- স্মার্ট প্যান্টে চেইন খুললেই সঙ্গীর কাছে যাবে নোটিফিকেশন!
- বোদায় বিয়ে হওয়া স্বত্তেও স্ত্রীর স্বীকৃতি দিচ্ছেন না ছাত্রলীগ সভাপতি

Comments are closed.