গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধের তালিকায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এর ওষুধ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কমিউনিটি ক্লিনিকে ব্যবহৃত ওষুধের তালিকা হালনাগাদকরণ কমিটি।
গত ১৪ মে ওই কমিটির এক সভায় কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় উচ্চ রক্তচাপের জন্য এমলোডিপিন ৫ মি.গ্রা. ও ডায়াবেটিস এর জন্য মেটফরমিন ৫০০ মি.গ্রা. সরবরাহ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশে তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
বাংলাদেশে উচ্চ রক্তচাপ ও উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ এবং মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে।
কমিউনিটি ক্লিনিক পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদানের সিদ্ধান্ত এই রোগের চিকিৎসায় কার্যকরী এবং ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় উচ্চ রক্তচাপের ওষুধ অন্তর্ভুক্ত করা,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ২ থেকে ৩ মাসের ওষুধ একসাথে দেওয়ার পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর
এবং এর সহযোগী সংগঠন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বিশ্বে ১২৮ কোটি মানুষ (৩০-৭৯ বছর) উচ্চ রক্তচাপে ভুগছে; যার দুই-তৃতীয়াংশ বাস করে নিম্ন এবং মধ্যম আয়ের দেশে।
উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগে আক্রান্ত এবং মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
আরও পড়ুন:
- ‘খুশি’ নিয়ে তুরস্কে বিজয়-সামান্থা
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- টেকনাফে ৫ রোহিঙ্গা যুবককে অপহরণ
- সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী
- রাজ-পরীমণির সংসারের পূর্ণতা কি তবে বিচ্ছেদ!
- ওড়িশায় ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী’র শোক
- মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবা
- স্মার্ট প্যান্টে চেইন খুললেই সঙ্গীর কাছে যাবে নোটিফিকেশন!
- ফতুল্লায় ব্যবসা নিয়ন্ত্রণ বিরোধে প্রতিপক্ষের অফিসে হামলা; আহত ২

Comments are closed.