নরসিংদী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় পার্টির নরসিংদী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন,
‘বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বিদ্যুতকেন্দ্র। বিদ্যুতের অভাবে বেশিরভাগ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে যে কারণে অনেকেই চাকরিচ্যুত হচ্ছেন।
এদিকে, বিদ্যুৎ বিল কয়েক দফায় বৃদ্ধি করার পরেও জনসাধারণ বিল পরিশোধ করছে।
বিল না দিলে সংযোগ বন্ধের পাশাপাশি জোর প্রয়োগ করে বিল নেওয়া হচ্ছে, তাহলে কেন কয়লার অভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হবে?’
শনিবার (০৩ জুন) দুপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নরসিংদী জেলা শাখা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে বরণ করতে
রায়পুরা উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম-এর নেতৃত্বে ব্যানার ফেস্টুন নিয়ে অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে মিছিল মুখরিত করে তুলেন।
এছাড়া, বাকী উপজেলা গুলো থেকে হাজার হাজার নেতা কর্মীরা ব্যাপক নিয়ে নরসিংদী জেলা শাখা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে অশগ্রহন করেন।
দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সরকারের বিভিন্ন কমকান্ডের সমালোচনা করে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি।
জেলা জাতীয় পার্টির আহবায়ক শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে সদস্য সচিব ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
ফকরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি,
আলমগীর সিকদার লোটন, কেন্দ্রীয় জাতীয় পার্টি চেয়ারম্যান উপদেষ্টা হেনা খান পুন্নি,
জেলা জাতীয় পার্টি নেতা ফারুক সরকার, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মো: মনির হোসেন,
নরসিংদী-৫আসনের লাঙ্গল মনোনয়ন প্রত্যাশী রায়পুরা উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম ও সাধারন সম্পাদক সামসুজ্জামান,
নরসিংদী জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মো. মাহবুব আলম সহ কেন্দ্রীয় ও স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।
আরও পড়ুন:
- ‘খুশি’ নিয়ে তুরস্কে বিজয়-সামান্থা
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী
- রাজ-পরীমণির সংসারের পূর্ণতা কি তবে বিচ্ছেদ!
- ওড়িশায় ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী’র শোক
- রূপগঞ্জে শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড; দগ্ধ ৬
- স্মার্ট প্যান্টে চেইন খুললেই সঙ্গীর কাছে যাবে নোটিফিকেশন!
- ফতুল্লায় ব্যবসা নিয়ন্ত্রণ বিরোধে প্রতিপক্ষের অফিসে হামলা; আহত ২

Comments are closed.