বিচ্ছিন্ন কবজি জোড়া লাগানো সেই চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে দা’য়ের কোপে পুলিশ কনস্টেবল জনি খানের বিচ্ছিন্ন কবজি জোড়া লাগিয়ে প্রশংসিত হওয়া ডা. সাজেদুর রেজা ফারুকী মৃত্যুবরণ করেছেন (ইন্না…উন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

রোববার (৪ জুন) সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মরা যান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) এই সহযোগী অধ্যাপক।

ডা. সাজেদুর রেজা ফারুকী নিটোরের হ্যান্ড অ্যান্ড মাইক্রো সার্জারি বিভাগে কর্মরত ছিলেন।

তিনি নিজ খরচে দেশে-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত দক্ষতায় গত ২০ বছর ধরে স্বাস্থ্য সেবা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালে চট্টগ্রামে লোহাগাড়ায় দা’য়ের কোপে বিচ্ছিন্ন পুলিশ কনস্টেবল জনি খানের (২৮) কবজি জোড়া লাগিয়েছেন ডা. সাজেদুর রেজা ফারুকী।

টানা ১১ ঘণ্টার সফল অস্ত্রোপচারে বিচ্ছিন্ন কবজি জোড়া লাগাতে সক্ষম হন ডা. ফারুকীর নেতৃত্ব পাঁচ সদস্যের দল।

রাজধানীর আল মানার হাসপাতালে জটিল এ অস্ত্রোপচার হয়। এ ঘটনায় সারাদেশে ব্যাপক প্রশংসিত হন নিভৃতচারী এই চিকিৎসক।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card