সন্তানের জীবন ‍নিয়ে চিন্তিত সোনালি বেন্দ্রে!

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের অভিনয় জীবন ঠিকঠাক থাকলেও ক্যানসারের সঙ্গে লড়তে হচ্ছে অনেকদিন ধরেই। কিন্তু এর মধ্যে হঠাৎ তার সন্তানের জীবন-মরণ অবস্থার সৃষ্টি হয়েছে- সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন তিনি।

অভিনেত্রী সোনালি বেন্দ্রে বলেন,

‘আমার ছেলের অ্যাস্থমা রয়েছে। এটাকে কখনও কোনো রোগের মধ্যে ফেলা যায় না।

বিশেষ কিছু পরিবেশে পড়লে যে কারও এই সমস্যা হতে পারে। তাই দূষণ কমাতে হবে।

তবেই অ্যাস্থমায় যারা ভুগছেন তারা সুস্থ থাকবেন। তবে যদি হঠাৎ করে সন্তানের দম বন্ধ হয়ে আসে, তাহলে মা হয়ে সত্যিই ভয় লাগে।’

প্রসঙ্গত, আপাতত নিজেকে সিনেমার পর্দা থেকে সরিয়ে রেখেছেন সোনালি। তবে নিজের লড়াইয়ের উপর বই লিখছেন। সব মিলিয়ে নিজের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন।

তবে হ্যাঁ, সম্প্রতি এক ড্যান্স রিয়্যালিটি শোয়ের বিচারক হয়ে নজর কেড়েছেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী।

আরও পড়ুন:

এনএএন টিভি