কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, একই দিন সকালে মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিরেধী পক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন।
মঙ্গলবার সকালে উপজেলায় মিজানুরের পক্ষ একটি শোডাউনের আয়োজন করে।
পরে একই দিন সকালে শোডাউন ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নেন মুজিবুল হকের অনুসারীরা।
একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে যায়।’
পুলিশ সুপার (এএসপি) (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম জানান,
‘মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষই মহাসড়ক ছেড়ে চলে গেছে।’
আরও পড়ুন:
- ‘আপাতত সেপারেশনে থাকবেন রাজ-পরীমনি’
- সৌদি আরবে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশি
- ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লাশ উদ্ধার
- ফেলে যাওয়া ব্যাগের সূত্র থেকেই ধরা পড়লো খুনি!
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার লড়বেন মাইক পেন্স
- বিশ্বকাপের প্রয়োজনে কাউন্টি’তে খেলবেন না তাসকিন
- একাধিক অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে আসলেন জাহাঙ্গীর
- ৫৩ হাজার ৫৯৯ জন সৌদি গেছেন, এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু
- কুমিল্লার চৌদ্দগ্রামে মুখোমুখি আওয়ামী লীগের দু’গ্রুপ, মহাসড়ক বন্ধ

Comments are closed.