সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী।
তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৪৪ হাজার ২৪৯ জন।
চলতি বছর এ পর্যন্ত ভিসা হয়েছে ৮১ হাজার ৩২৬ জন হজযাত্রীর।
বুলেটিনে জানানো হয়, ৪ জুন রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলাম।
এ সময় কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম, চিকিৎসক দলের দলনেতা, প্রশাসনিক ও আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৪ হজযাত্রীর মৃত্যু হয়েছে।
এদের মধ্যে পুরুষ তিন জন ও একজন নারী। সর্বশেষ ৩ জুন মক্কায় মারা যান আলী হোসেন (৬৭)।
সৌদি তে চাঁদ দেখাসাপেক্ষে হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ২৭ জুন। এবছর হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।
হজ ফ্লাইট শুরু ২১ মে, শেষ হজ ফ্লাইট ২২ জুন। ২ জুলাই হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আর ২ আগস্ট শেষ ফিরতি ফ্লাইট।
আরও পড়ুন :
- জিলাপির নাম শুনলে ই জিভে জল চলে আসে
- মেয়র তাপসের বিরুদ্ধে মামলার শুনানি আগামী ১৪ আগস্ট
- পেঁয়াজ আমদানির আবেদনে প্রথম দিনে ৩ লাখ মেট্রিক টন
- ডা. সাবরিনা শারমিন চৌধুরীকে জামিন দিলেন হাইকোর্ট
- ৫০ গ্রাম এর বেশি স্বর্ণ আনা যাবে না প্রস্তাব দিলেন বাজুস
- সিদ্ধিরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী‘র রগ কেটে দিলো স্বামী
- ‘আপাতত সেপারেশনে থাকবেন রাজ-পরীমনি’
- বাংলাদেশকে রক্ষায় বৃক্ষরোপণ করতে আহ্বান প্রধানমন্ত্রীর
- ভোরে বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
- নওগাঁয় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪
- রি-ইস্যু গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্র এর নিলাম কালকে
- গরমে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশ স্থগিতসহ পাঁচ নির্দেশনা
- শাশুড়ীকে হত্যাচেষ্টায় গ্রেফতারকৃত পুত্রবধুর শাস্তির দাবিতে বিক্ষোভ
- গরমে এবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস বন্ধ
- গুগল প্রযুক্তি জায়ান্ট এ সার্চ বারে পরিবর্তন আনছে

Comments are closed.