মেয়র তাপসের বিরুদ্ধে মামলার শুনানি আগামী ১৪ আগস্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য আগামী ১৪ আগস্ট ধার্য করা হয়েছে।

সোমবার (৫ জুন) এই আদেশ দেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।

এদিন, আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশিদ,

এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মামলার বাদী অ্যাডভোকেট শাহ আহমদ বাদল,

অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট মামুন মাহবুব।

অপরদিকে, তাপসের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে, গতকাল এ বিষয়ে একটি আদালত অবমাননার আবেদন করেন। ওই আবেদনের আজ শুনানি করা হয়।

‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এমন বক্তব্যের জন্য আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এই আবেদন করেছেন।

সোমবার (৫ জুন) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় শাহ আহমদ বাদল এই মামলা দায়ের করেন। তিনি বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন।

সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এই বিষয়ে শুনানি করবেন বলে জানা গেছে। আবেদনে তাপসকে আদালত তলবের আর্জি জানানো হয়েছে।

এ বিষয়ে আবেদন করে কোনো আদেশ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে শাহ আহমদ বাদল বলেন,

‘ইতোমধ্যে আপিল বিভাগ আদালত অবমাননার বিষয়ে স্বতপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছেন। আশা করছি এ আবেদনের প্রক্ষিতে আদালত আদেশ দেবেন।’

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card