খেজুর গুড়ের জিলাপির নাম শুনলে জিভে পানি চলে আসতে বাধ্য।
বাইরে মচমচে আর ভেতরটা রসালো এই মিষ্টি স্বাদের খাবারটি সবাই পছন্দ করেন। আর এর মিষ্টি গন্ধে ম ম করে যেন চারপাশ।
সাধারণত জিলাপির জন্য বরাবরই আমাদের ভরসা করতে হয় বাজারের মিষ্টির দোকানগুলোর ওপরে।
কিন্তু এসব জিলাপির মান নিয়ে প্রশ্ন সব সময় কিন্তু থেকেই যায়।
এখন কথা হলো- বাজারের জিলাপির মান খারাপ বলে কি জিলাপিপ্রেমীরা জিলাপির স্বাদ আহরণ করা ছেড়ে দেবেন?
তাই বাজারের জিলাপি না খেয়ে তার বদলে যদি ঘরেই তৈরি করা সম্ভব হয় রসে ভরা মচমচে গরম জিলাপি।
উপকরণ
ময়দা- ২ কাপ
মাস কালাইয়ের ডাল- ১/৪ কাপ
বেকিং পাউডার- ১/৩ চা চামচ
টক দই- ৫ টেবিল চামচ
ইস্ট- দেড় চা চামচ
কর্নফ্লাওয়ার- ৪ টেবিল চামচ
লবণ- ১ চা চামচ
ঘি- ৪ টেবিল চামচ
হালকা গরম পানি- ২ কাপ
তেল- ৩ কাপ (ভাজার জন্য)।
পানি- ৩ কাপ
খেজুর গুড়- ৩ কাপ
ঘি- ১ টেবিল চামচ
গোলাপজল- ১ চা চামচ
এলাচ- ৩টি
লেবুর রস- ১ চা চামচ।
মাস কালাইয়ের ডাল কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে ব্লেন্ড করে নিন।
একটি পাত্রে ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার, তেল, লবণ, দই, ইস্ট ও পানি মিশিয়ে গোলা তৈরি করুন।
মিশ্রণটি খুব বেশি পাতলা বা ঘন যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে ঢেকে রেখে দিন ঘণ্টাখানেক।
অন্য একটি হাঁড়িতে সিরার উপকরণ নিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করুন।
সিরা কয়েকবার ফুটে ওঠার পর চুলা বন্ধ করে দিতে হবে। এটি বেশি ঘন করা যাবে না।
এবার প্যানে তেল গরম হতে দিন। চুলার আঁচ কমিয়ে রাখবেন। তেল খুব বেশি গরম হওয়ার আগেই গোলা দিয়ে জিলাপির প্যাঁচ দিন।
গোলা সসের বোতলে ভরে এভাবে প্যাঁচ দিতে পারবেন। জিলাপি মচমচে করে ভেজে তুলে গরম সিরায় মিনিট খানেক ডুবিয়ে তুলে ফেলতে হবে।
এবার গরম গরম পরিবেশন করুন সুস্বাদু খেজুর গুড়ের জিলাপি।

Comments are closed.