রংপুরে হত্যা মামলায় ভাইস চেয়ারম্যান কারাগারে

রংপুরে হারাগাছে স্লোগান দিয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় কাউনিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ সোমবার দুপুরে রংপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন আব্দুর রাজ্জাক।

মামলা সূত্রে জানা যায়,

গত ২৪ এপ্রিল বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির নির্বাচনী এলাকায়

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দেন।

এ সময় অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এরই জেরে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে ইমামগঞ্জ বাজারে সংঘর্ষ সৃষ্টি হয়।

এতে ওই ইউনিয়নের নাজিরদহ নয়াটারী গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে কৃষক সোনা মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২৬ এপ্রিল দুপুরে সোনা মিয়ার ছেলে আখতারুজ্জামান বাদী হয়ে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতাসহ ৭৬ জনের নাম উল্লেখ্য ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card