সাপ্তাহিক দেশ স্বন্দেশ পত্রিকার সম্পাদক নাছিবুর’র স্মরণে সভা অনুষ্ঠিত

সাপ্তাহিক দেশ স্বন্দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, নরসিংদী সংবাদপত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুঃ নাছিবুর রহমান খান স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গত (২ জুন) শুক্রবার বিকেলে এনএসপির উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন এনএসপির সভাপতি সাপ্তাহিক আরশিতে মুখ পত্রিকার প্রকাশক মোঃ হারুন অর রশিদ।

এনএসপির সাধারণ সম্পাদক ও দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এমএ আউয়াল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

এনএসপির উপদেষ্টা ও সাপ্তাহিক বাবুরহাট বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম),

সংগঠনের সহ-সভাপতি ও সাপ্তাহিক নরসিংদীর সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক একে ফজলুল হক,

যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, কার্যনির্বাহী সদস্য ও

দৈনিক গ্রামীণ দর্পণের প্রকাশক ও সম্পাদক কাজী আনোয়ার কামাল, কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের খোঁজখবর পত্রিকার প্রকাশক মনজিল এ মিল্লাত,

কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সমসংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হামিদুল হক আহাদ,

সাপ্তাহিক আরশিতে মুখ পত্রিকার সম্পাদক মোঃ জাকির হোসেন এবং মরহুমের ছেলে খান মুঃ শিবলী হাসান।

উক্ত সভা শেষে দোয়া পরিচালনা করেন নরসিংদী কালেক্টরেট মসজিদের খাদেম মোঃ আক্তার হোসেন।

উল্লেখ্য, গত ২৩ মে রাত ৩টায় নরসিংদী জেলা হাসপাতালে হৃদক্রীয়া বন্ধ হয়ে মুঃ নাছিবুর রহমান খান ইন্তেকাল করেন।

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী

আরও পড়ুন:

এন এ এন টিভি