দেবের সাথে সম্পর্কের কাটক্ষে সৌমিতৃষা’র মোক্ষম জবাব

অভিনেতা দেবের সাথে এবার নায়িকা হিসেবে জুটি বাধছেন ‘মিঠাই’ সিরিয়ালের সৌমিতৃষা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চর্চা চলছে সবখানে! এই খবরে অভিনেত্রীর ভক্তরা একদিকে যেমন উচ্ছ্বাসে ভাসছেন, অন্যদিকে তেমন নিন্দুকদের টেরা চাহনি; এমনকি অনেকেই ‘সম্পর্কের খাতিরে হিরোইন হিসেবে সুযোগ পেয়েছেন’ বলে ক্রমাগত কটাক্ষ করে চলেছেন তাকে।

এবার এই আক্রমণ এবং অভিনেতা দেবের সঙ্গে সম্পর্কের সমীকরণ স্পষ্ট করলেন তিনি।দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেন,

‘সম্পর্ক তো ভীষণই ভালো। আমাকে স্নেহ করেন। কিন্তু দিন শেষে ব্যবসাটাই বড় কথা। আমি দেব’দার বোনের মতো, সেই ভাবনা থেকে আমাকে ছবিতে নিয়ে তারপর কাজ খারাপ হবে, সেটা তো কেউই চাইবে না।

অভিনেত্রী সৌমিতৃষা ‘সম্পর্কের খাতিরে হিরোইন হিসেবে সুযোগ’ পাওয়ার বিষয়টি স্পষ্ট করে বলেন,

‘একটার পর একটা কাজ পাওয়া শুধু সম্পর্কের জোরে হয় না। এর জন্য যোগ্যতা লাগে।

তবে তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় এত চর্চা হচ্ছে দেখে ভালো লাগে তার। কারণ কেউ জনপ্রিয় হলে তবেই তো তাকে ঘিরে আলোচনা হবে, বিশ্বাস অভিনেত্রীর।’

প্রসঙ্গত, ‘মিঠাই’য়ের শুটিং শেষ হওয়ার পর কোমর বেঁধে ‘প্রধান’ ছবির প্রস্তুতিতে নেমে পড়েছেন সৌমিতৃষা।

ছবিটি পরিচালনা করছেন অভিজিৎ সেন; আগস্ট মাসে শুটিং শুরু হবে

আরও পড়ুন:

এনএএন টিভি