দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (০৬ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কাউসার আহমদের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় যুবলীগ নেতা কাউসার আহমেদ বলেন,
‘রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় জামায়াত-বিএনপির সব ধরনের অপশক্তি ঠেকাতে আমরা রূপগঞ্জ উপজেলা যুবলীগ মাঠে প্রস্তুত আছি।
জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করছে।
জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। আমরা সেই সব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে সব সময় ছিলাম, আছি এবং থাকব।
এ সময় রূপগঞ্জ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মতুর্জা পাপ্পা বলেন,
‘রূপগঞ্জে জামায়াত-বিএনপির কোনো স্থান নেই। দেশ ও দেশের মানুষকে শান্তিতে থাকার জন্যই তাদের প্রতিহত করতে হবে।’
আরও পড়ুন:
- প্লাস্টিক খাতের অভ্যন্তরীণ বৈষম্য কাটেনি
- এখনই চলচ্চিত্রে পা রাখবেন না সামিরা খান মাহি!
- মিঠাপানিতে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে ঝিনুক
- সিলেটে নদী থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার
- বিদ্যুৎ ও মূল্যস্ফীতি সমস্যা রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
- নোয়াখালীর সড়কে দ্রুতগতির ট্রাক চাপায় ব্যক্তি নিহত
- রাজধানীতে গলায় লিচুর বিচি আটকে গিয়ে শিশুর মৃত্যু
- ‘দেশের উন্নয়নের সময় কিছু কুলাঙ্গার দেশের বদনাম করে’
- অনামিকা-উদয় বিয়ে করছেন শীঘ্রই; আইবুড়ো ভাত সম্পন্ন
- কক্সবাজারে যৌথ অভিযানে ৮ রোহিঙ্গা দুষ্কৃতকারী গ্রেফতার
- লালমনিরহাটে আগুনে পুড়লো চারটি বাড়ি; ক্ষতি ২০ লাখ টাকা
