সিলেটে নদী থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে ইসমাইল মিয়া (১৪) নামের প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টায় ধলাই নদীর টুকের বাজার এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ইসমাইল টুকেরগাঁও পূর্ব পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

‘ইসমাইল মিয়া বাক ও শারীরিক প্রতিবন্ধী ছিলো। সোমবার (০৫ জুন) দুপুর ১২টায় ঘর থেকে বের হয়।

রাতে আর বাসায় ফেরেনি। এর আগেও কয়েকবার ২/১ দিনের জন্য হারিয়ে গেলেও পরে আবার বাড়ি ফিরে আসে ইসমাইল।

যার জন্য তার পরিবার থানা পুলিশকে হারিয়ে যাওয়ার সংবাদটি জানায়নি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্থানীয়রা নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এ সময় এলাকার মসজিদের মাইকে লাশ পাওয়ার বিষয়টি মাইকিং করলে ইসমাইলের পরিবারের লোকজন এসে তার লাশ শনাক্ত করেন। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরমে সে নদীতে গোসল করতে নেমেছিল। প্রতিবন্ধী হওয়ায় সে আর নদী থেকে উঠতে না পারায় সম্ভবত তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি