চুয়াডাঙ্গায় নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন হাওলাদার (২৮) নামে এক বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন।
সোমবার (৫ জুন) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সুজন হাওলাদার সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার আলোকদিয়া গ্রামের দুখরং হাওলাদারের ছেলে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চুয়াডাঙ্গার বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ জানান,
‘উন্নয়ন সহযোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের দফতরে সাবস্টেশনের কাছ চলছে।
দুপুরে অসাবধানতাবসত কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন হাওলাদার নামের একজন আহত হয়।
পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তিনি মারা যান।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান,
‘নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও পড়ুন:
- নওগাঁয় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪
- জিলাপির নাম শুনলেই জিভে জল চলে আসে
- ‘আপাতত সেপারেশনে থাকবেন রাজ-পরীমনি’
- সৌদি আরবে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশি
- ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লাশ উদ্ধার
- রংপুরে হত্যা মামলায় ভাইস চেয়ারম্যান কারাগারে
- গুগল প্রযুক্তি জায়ান্ট এ সার্চ বারে পরিবর্তন আনছে
- জেনে নিন আপনার আজকের রাশিফলে কী আছে!
- ৩৩ জনকে অভিযুক্ত করে টিপু হত্যার চার্জশিট প্রেরণ
- সিদ্ধিরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী‘র রগ কেটে দিলো স্বামী
- টাঙ্গাইলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০টি চায়না জাল জব্দ
- শরীয়তপুরে বাবার লাশ দেখতে যাওয়ার পথে ছেলের মৃত্যু!
- মেয়র তাপসের বিরুদ্ধে মামলার শুনানি আগামী ১৪ আগস্ট
