হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছালেন ৫৭ হাজার হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৫৭ হাজার ১২৭ হজযাত্রী; তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯৩৫০ জন এবং বেসরকারিভাবে গেছেন ৪৭ হাজার ৭৭৭ জন।

এদিকে, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে মক্কায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. আইয়ুব খান (৪৮)। পাসপোর্ট নম্বর EB0236378।

সোমবার (০৫ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে জানানো হয়,

‘সোমবার (০৫ জুন) রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন,

প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, গতকাল বিকাল ৫ টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে বাংলাদেশ থেকে আগত সরকারি হজ গাইডদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় হজ গাইডদের করণীয় বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন।

অপরদিকে, হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে,

‘সর্বমোট ২৯ হাজার ১০৪টি ভিসা ইস্যু করা হয়েছে।

তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা পেয়েছে ১৬ শতাংশ, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা পেয়েছে ৮৪ শতাংশ।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card