সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। জেলার আদর্শ সদর উপজেলার টমছম ব্রিজ এলাকায় তাকে গ্রেফতার করা হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি কুমিল্লায় রাজমিস্ত্রি পরিচয়ে কাজ করছিলেন।
র্যাব ১১ কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামি সিলেট জেলার মোঃ জিলু মিয়া (৪৩)। তিনি ওসমানী নগর থানার বড় ধিরারাই এলাকার মৃত রইছ আলীর ছেলে।
র্যাব কর্মকর্তা মুনিরুল আলম বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,
২০০৮ সালে জমিজমা ও আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে দুলাভাই আজগর আলীর ভাই আসমত আলীর সাথে গ্রেফতার জিলু মিয়ার মারামারি হয়।
মারামারিতে আসমত আলী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে আজগর আলী সিলেট জেলার ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আসামি জিলু মিয়া পালিয়ে যায়। উক্ত মামলার আদালত জিলু মিয়াকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সেই সাথে আরও দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।
র্যাব উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের করে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :
- ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লাশ উদ্ধার
- চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎকর্মীর প্রাণহানি
- টাঙ্গাইলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০টি চায়না জাল জব্দ
- শরীয়তপুরে বাবার লাশ দেখতে যাওয়ার পথে ছেলের মৃত্যু!
- ৫৩ হাজার ৫৯৯ জন সৌদি গেছেন, এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু
- মেয়র তাপসের বিরুদ্ধে মামলার শুনানি আগামী ১৪ আগস্ট
- মধ্যরাতে শ্যালিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দুলাভাই! অতঃপর…
- পেঁয়াজ আমদানির অনুমতি এর খবর পেয়ে কমতে শুরু ঝাঁজ
- গরমের তীব্রতা কাটানোর জন্য পথচারী মানুষের মাঝে পানি বিতরণ
- ব্যক্তিগত মুহূর্তের ভিডিও কে ফাঁস করেছেন; জানালেন পরীমণি!
- সিলেটে ছেলের দায়ের কোপে বাবা খুন
- রাজের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালি দিয়ে পরীমনির পোস্ট!
- গোপালগঞ্জে আমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ
- ভারতে বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত; ৩ জনের প্রাণহানি
- মুক্তিপণ না পেয়ে কিশোরের হাত কেটে নিলো অপহরণকারীরা
- ঢাকায় এসেছেন ভারতীয় সেনাপ্রধান
