যে কোনো চরিত্র জীবন্ত করে তুলতে এবং সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে দর্শকদের মন জয় করে নিতে সামিরা খান মাহির জুড়ি মেলা ভার। তবে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল চলচ্চিত্রে নাম লেখাতে চলেছেন তিনি।
এ খবর শোনার পর তার ভক্ত-অনুরাগীরাও মুখিয়ে ছিলেন এই বিষয়ে; তবে শেষ পর্যন্ত বড়পর্দায় আসেননি তিনি। কেন চলচ্চিত্রে দেখা যাচ্ছে না এবার জানালেন মাহি।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি বলেন,
‘বাংলাদেশে কেউ সিনেমায় চলে গেলে নাটকে তো অভিনয় করে না। একটা মুভির অফার পেলাম, আর চলে গেলাম, পরে আর কিছুই ভাবলাম না।
ফিন্যান্সিয়াল ব্যাপারটাও তো দেখতে হবে। আমি আগে চাকরি করতাম, অভিনয়ের কারণে চাকরি ছেড়ে দিয়েছি।
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হলেই সিনেমায় কাজ শুরু করব। কারণ, সিনেমা একবার শুরু করলে আর ফিরে আসব না।
প্রসঙ্গত, ঈদের পর লন্ডনে ঘুরতে গিয়েছিলেন মাহি; সেখানে তার ভাই থাকেন। ভাইয়ের সঙ্গে ঘুরে দেখেছেন লন্ডন শহর। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। এবার ঈদেও বেশকিছু নাটক আসবে মাহির।
আরও পড়ুন:
- নওগাঁয় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪
- জিলাপির নাম শুনলেই জিভে জল চলে আসে
- ‘আপাতত সেপারেশনে থাকবেন রাজ-পরীমনি’
- সৌদি আরবে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশি
- চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎকর্মীর প্রাণহানি
- বিদ্যুৎ ও মূল্যস্ফীতি সমস্যা রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
- রাজধানীতে গলায় লিচুর বিচি আটকে গিয়ে শিশুর মৃত্যু
- অনামিকা-উদয় বিয়ে করছেন শীঘ্রই; আইবুড়ো ভাত সম্পন্ন
- সংঘর্ষের আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল শুরু
