রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোড এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, মো. সুমন ওরফে হেলাল (৪০), আব্দুর রশিদ (৬৫), মো. মামুন (৫০), মো. সোহেল (৩৫), মো. আনোয়ারুল (২১)।
মঙ্গলবার (৭ জুন) রাত আড়াইটার দিকে গ্যাস লাইনে বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকা থেকে আগুন লাগার ঘটনায় দগ্ধ পাঁচ জনকে আনা হয়েছে।
তাদের মধ্যে মোহাম্মদ সোহেলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে, মোহাম্মদ মামুনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে, মোহাম্মদ ইনামুলের ২২ শতাংশ দগ্ধ হয়েছে,
মো. হেলালের ১০ শতাংশ দগ্ধ হয়েছে ও আব্দুর রশিদের ৭ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, তাদের মধ্যে আব্দুর রশিদকে ছেড়ে দেওয়া হবে। এনামুল ও সোহেলের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করে জানান, বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে ৫ জনকে।
তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন :
- মধ্যরাতে রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে আগুন
- সিলেটে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; নিহত ১৫
- নোয়াখালীর সড়কে দ্রুতগতির ট্রাক চাপায় ব্যক্তি নিহত
- রাজধানীতে গলায় লিচুর বিচি আটকে গিয়ে শিশুর মৃত্যু
- নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবৎজীবন কারাদন্ড
- ৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজারের বেশি
- লালমনিরহাটে আগুনে পুড়লো চারটি বাড়ি; ক্ষতি ২০ লাখ টাকা
- কক্সবাজারে যৌথ অভিযানে ৮ রোহিঙ্গা দুষ্কৃতকারী গ্রেফতার
- অনামিকা-উদয় বিয়ে করছেন শীঘ্রই; আইবুড়ো ভাত সম্পন্ন
- একাধিক অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে আসলেন জাহাঙ্গীর
- হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছালেন ৫৭ হাজার হজযাত্রী
- রূপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল
