মধ্যরাতে রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে আগুন

রাজধানীর ওয়ারীতে টিপু সুলতান রোডে মধ্যরাতে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

মঙ্গলবার (৬ জুন) দিনগত মধ্যরাত ২টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীতে টিপু সুলতান রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস থেকে ৬ ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে।

বুধবার (৭ জুন) ভোর পোনে ৬টার দিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, ভোর ৫টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে। তিনি আরো জানান, রাস্তা খুরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর কাজ চলছিল।

সেখানে থাকা গ্যাসের লাইন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবুও বিষয়গুলো তদন্ত করে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

এ সময় পাঁচ জন শ্রমিক দগ্ধ হয়।

দগ্ধরা হলেন- সোহেল (৩৫) আনারুল (২১) হেলাল (৪০) সুমন (২৪) আ রশিদ (৬৫)।  
আরও পড়ুন :

এনএএন টিভি