রাজবাড়ীতে পাংশা ও কালুখালীতে এক নারী ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার সকালে জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে ভ্যানচালক হাসিবের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাসিব উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের হামিদুল শেখের ছেলে।
অন্যদিকে কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নে বাবার বাড়ি থেকে রাশিদা বেগম (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে হাসিব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যায় আর বাড়ি ফিরে আসেনি। পরে নিখোঁজ হাসিবের বাবা পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ সেই ডায়েরির তদন্তের সূত্র ধরেই বুধবার সকাল সাতটার দিকে হাসিবের মরদেহ উদ্ধার করা হয়। ভ্যান ছিনতাইয়ের জন্য কিশোর হাসিবকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
অন্যদিকে জমির একটি দলিল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রশিদার বাবার বাড়িতে গিয়ে ইট দিয়ে তাকে আঘাত করেন স্বামী আব্দুল। ইটের আঘাতেই রাশিদার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তবে এ ঘটনায় রাশিদার স্বামী পলাতক রয়েছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, দু’টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সেগুলো মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল। দু’টি ঘটনা নিয়েই পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে অনেক কিছুই জানা গেছে। তবে আমি বিষয় দু’টি নিয়ে বিস্তারিত পরে বলতে চাই।
আরও পড়ুন :
- নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবৎজীবন কারাদন্ড
- ৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজারের বেশি
- রূপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল
- লালমনিরহাটে আগুনে পুড়লো চারটি বাড়ি; ক্ষতি ২০ লাখ টাকা
- কক্সবাজারে যৌথ অভিযানে ৮ রোহিঙ্গা দুষ্কৃতকারী গ্রেফতার
- অনামিকা-উদয় বিয়ে করছেন শীঘ্রই; আইবুড়ো ভাত সম্পন্ন
- সংঘর্ষের আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল শুরু
- অনামিকা-উদয় বিয়ে করছেন শীঘ্রই; আইবুড়ো ভাত সম্পন্ন
- একাধিক অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে আসলেন জাহাঙ্গীর
- ৫০ গ্রাম এর বেশি স্বর্ণ আনা যাবে না প্রস্তাব দিলেন বাজুস
- শীতলক্ষ্যা নদীর দুই তীরে উচ্ছেদ অভিযান
- চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎকর্মীর প্রাণহানি
- সিদ্ধিরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী‘র রগ কেটে দিলো স্বামী
