কোথাও এতটুকু অনুচিত কিছু দেখলেই চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিতে দ্বিধা করেন না শ্রীলেখা মিত্র। এবার এই অভিনেত্রীর ক্ষোভের কারণ হলো ভারতীয় বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ বিল; সারা মাসের বিদ্যুৎ বিল দেখে অভিনেত্রীর নাকি চক্ষু ছানাবড়া-এই বিষয়টি এবার সামাজিক মাধ্যমে খোলসা করলেন শ্রীলেখা নিজেই।
তার ভাষ্যমতে জানা যায়,
‘এই গরমে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ছাড়া এক মুহূর্তও টিকে থাকা দায় হয়ে উঠেছে শ্রীলেখার। এ ছাড়াও তার প্রিয় পোষ্যেরা আছে। তারাও ঠান্ডা ছাড়া মোটে থাকতে পারে না।
তাই ঘর ঠান্ডা রাখার যন্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল অভিনেত্রী। তার ১১ তলার ফ্ল্যাটের চারটি কক্ষে সারাক্ষণ চলে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র।
বিগত মাসগুলোতে বিল স্বাভাবিক এলেও এবার এসেছে প্রায় দ্বিগুণ। আর তাতেই মাথায় হাত অভিনেত্রীর।’
নিজের ফেসবুক দেয়ালে তিনি লিখেছেন,
“এই মাসে ইলেকট্রিকের বিল এসেছে মাত্র ৯,৭৪০ টাকা।”
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন,
“মানছি আমাদের বাড়িতে অনেকক্ষণ এসি চলে, কিন্তু তাই বলে প্রায় ১০ হাজার টাকা বিল আসা অস্বাভাবিক। আমি এর আগেও দিয়েছি পাঁচ হাজার, ছয় হাজার টাকা বিল। তাই বলে এই টাকাটা আমি ভাবতে পারছি না।
আমার তো কোনও বড়লোক বয়ফ্রেন্ড নেই যে টাকা দিয়ে যাবে আমাকে। আমি অবিলম্বে কোম্পানিতে অভিযোগ জানাব।”
এদিকে, শ্রীলেখার ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সহমত প্রকাশ করেছেন তার সঙ্গে।
আবার অনেকে পোষণ করেছেন দ্বিমত। তাদের মতে, যা বিল এসেছে তা স্বাভাবিক।
আরও পড়ুন :
- ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লাশ উদ্ধার
- নোয়াখালীর সড়কে দ্রুতগতির ট্রাক চাপায় ব্যক্তি নিহত
- সিলেটের যাবজ্জীবনের আসামি কুমিল্লা থেকে গ্রেফতার
- নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবৎজীবন কারাদন্ড
- বিয়ের পরদিন হৃদ্রোগে নব দম্পতির একইসাথে মৃত্যুবরণ!
- কক্সবাজারে যৌথ অভিযানে ৮ রোহিঙ্গা দুষ্কৃতকারী গ্রেফতার
- হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছালেন ৫৭ হাজার হজযাত্রী
- একাধিক অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে আসলেন জাহাঙ্গীর
- লালমনিরহাটে আগুনে পুড়লো চারটি বাড়ি; ক্ষতি ২০ লাখ টাকা
- রূপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল
- শাশুড়ীকে হত্যাচেষ্টায় গ্রেফতারকৃত পুত্রবধুর শাস্তির দাবিতে বিক্ষোভ
