সারা বিশ্বে ১০০টি দেশের বায়ুদূষণ তালিকায় বুধবার (০৭ জুন) সকাল সাড়ে দশটার দিকে ঢাকার স্থান নবম। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ১৪৫। বাতাসের এ মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
একই সময় বিশ্বের বায়ুদূষণে প্রথম অবস্থানে আছে ভারতের দিল্লি। শহরটিরও স্কোর ৩১৩।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ও কাতারের দোহা। শহর দুটির স্কোর যথাক্রমে ১৮৭ ও ১৬২ করে।
আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন :
- ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লাশ উদ্ধার
- নোয়াখালীর সড়কে দ্রুতগতির ট্রাক চাপায় ব্যক্তি নিহত
- সিলেটের যাবজ্জীবনের আসামি কুমিল্লা থেকে গ্রেফতার
- নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবৎজীবন কারাদন্ড
- বিয়ের পরদিন হৃদ্রোগে নব দম্পতির একইসাথে মৃত্যুবরণ!
- কক্সবাজারে যৌথ অভিযানে ৮ রোহিঙ্গা দুষ্কৃতকারী গ্রেফতার
- হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছালেন ৫৭ হাজার হজযাত্রী
- একাধিক অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে আসলেন জাহাঙ্গীর
- লালমনিরহাটে আগুনে পুড়লো চারটি বাড়ি; ক্ষতি ২০ লাখ টাকা
- শাশুড়ীকে হত্যাচেষ্টায় গ্রেফতারকৃত পুত্রবধুর শাস্তির দাবিতে বিক্ষোভ

Comments are closed.