মিয়ানমারের সংগীতশিল্পী লিলি নাইং কিয়াও মারা গেছেন। তিনি দেশটির সামরিক সরকারের একজন সমর্থক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
নিহত লিলি নাইং কিয়াওয়ের জন্ম একটি সামরিক পরিবারে। সেনাবাহিনীর বিভিন্ন ইভেন্টে দেখা যেত তাকে। তার একটি গান নববর্ষের পানি উৎসবে আনুষ্ঠানিক থিম সং হিসেবে গাওয়া হয়।
প্রসঙ্গত, ৫৮ বছর বয়সী লিলি শীর্ষ জান্তা নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। তাকে প্রায়ই তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হতো।
এ গায়িকাকে হত্যার অভিযোগে এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আটকরা সেনাবাহিনী বিরোধী একটি শহুরে সশস্ত্র গ্রুপের কর্মী বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৩০ মে সন্ধ্যায় ইয়াঙ্গুনে বাড়ির বাইরে গাড়ি পার্ক করার সময় বন্দুক হামলার শিকার হন তিনি। এ সময় মাথায় গুলিবিদ্ধ হন লিলি। এরপর মিয়ানমারে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ গায়িকা।
এদিকে, জান্তা সরকারের সাথে সখ্যের কারণেই তিনি হামলার শিকার হয়েছেন বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন :
- ‘দেশে ১৬.২৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
- দানাজাতীয় খাবারে আমরা স্বয়ংসম্পূর্ণ কৃষিমন্ত্রী বলেন
- বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
- সাতক্ষীরায় মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই আহত
- যশোরে বোমা বিস্ফোরণে ট্রান্সপোর্ট কার্যালয়ে বিস্ফোরণ
- বিএনপির আন্দোলনে আমাদের চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী
- অক্ষয় কুমারকে দেয়া হলো বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’
- আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে দাড়ালেন সুনেরাহ
- ৬ ঘণ্টা পর নারায়ণগঞ্জ পোশাক কারখানার অগ্নিকান্ড নিয়ন্ত্রণে
- প্রয়াত ফারুকের আসনে এবার ফেরদৌস মনোনয়নপত্র কিনলেন
- ফতুল্লায় মরিচ ও হুইল পাউডার মিশ্রিত গরম পানি ছুড়ে হত্যার চেষ্টা
- বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুতে অভিযুক্ত এমডি-চেয়ারম্যান গ্রেফতার

Comments are closed.