শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিও নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলে হুশিয়ারি দিয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল; তবে এবার আইনি পদক্ষেপ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানালেন তিনি।
প্রসঙ্গত, এবারের ঈদে সুনেরাহ অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তি পাচ্ছে।
এ উপলক্ষে সোমবার (৫ জুন) রাজধানীর বারিধারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়, সেখানে উপস্থিত ছিলেন সুনেরাহ।
এ সময় ‘অন্তর্জাল’ নিয়ে কথা বলার পাশাপাশি সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিও ও ছবি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে সুনেরাহ নিজের ব্যবহৃত ভাষা নিয়েও দুঃখ প্রকাশ করে বলেন,
‘যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দিয়ে কথা বলবে না। আমি কিছুই করিনি। আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে দুঃখিত।’
ভিডিও নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন না জানিয়ে সুনেরাহ বলেন
‘কোনো আইনি পদক্ষেপ নেবো না। আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছি। এটাই যথেষ্ট।’
ঈদে মুক্তি পাচ্ছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। প্রথম সিনেমা ‘নডরাই’ এর পর এটি হচ্ছে তার দ্বিতীয় সিনেমা। সুনেরাহর ভাষায়, এই সিনেমার মাধ্যমে ফুল কমার্শিয়াল সিনেমায় যাত্রা হচ্ছে তার।
আরও পড়ুন :
- টেকনাফে অপহৃত শিশু দুই দিন পর উদ্ধার
- ১৫ দিনেই ভেঙ্গে গেলো সেই দাদি-নাতির সংসার!
- কুড়িগ্রামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ছয় অঞ্চলে ঝড়ের আভাস, তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই
- এফডিএ – এসইপি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
- নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল
- সিলেট সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবার প্রতি ২০ হাজার অনুদান
