টেকনাফে অপহৃত শিশু দুই দিন পর উদ্ধার

টেকনাফে হ্নীলা লেদা এলাকা থেকে অপহৃত শিশু মোহাম্মদ হোছেন প্রকাশ সূর্য্যকে (৮) দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ।

এর আগে রবিবার লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় শিশুটি।

উদ্ধারকৃত শিশুটি হলো টেকনাফে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ লেদা এলাকার সুলতান আহমদের ছেলে

ওলেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য্য (৮)।

অপহৃত শিশুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

তিনি বলেন, মঙ্গলবার (৬ জুন) রাতে অপহরনকারীদের কবল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

 

এর আগে অপহরণকারীরা অপহৃত শিশুর পিতা সুলতানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। তখন মুক্তিপণ হিসেবে তারা ৩০ লাখ টাকা দাবি করে। দাবি করা টাকা না দিলে শিশুটিকে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয়।

আরও পড়ুন :

এনএএন টিভি