সিলেটের কানাইঘাট উপজেলায় নামাজে যাওয়ার পথে বজ্রপাতে ফাহিম আহমদ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর পাঁচঘরি গ্রামে এ ঘটনা ঘটে।
ফাহিম আহমদ বড়দেশ উত্তর গ্রামের ফয়েজ আহমদের ছেলে।
আহত কিশোরের নাম আল-আমিন (১৩)। সে নিহতের চাচাতো ভাই। আল-আমিন একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘মঙ্গলবার সন্ধ্যায় ফাহিম আহমদ ও তার চাচাতো ভাই আল-আমিন গ্রামের জামে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল। এ সময় হালকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
হঠাৎ বজ্রপাতে ফাহিম আহমদ ও আল-আমিনের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ফাহিম আহমদকে মৃত ঘোষণা করেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় আল-আমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
বুধবার (৭ জুন) সকালে কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান,
‘মঙ্গলবার রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনকে হাসপাতালের ভর্তি করা হয়েছে।’
আরও পড়ুন :
- মধ্যরাতে রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে আগুন
- সিলেটে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; নিহত ১৫
- নোয়াখালীর সড়কে দ্রুতগতির ট্রাক চাপায় ব্যক্তি নিহত
- রাজধানীতে গলায় লিচুর বিচি আটকে গিয়ে শিশুর মৃত্যু
- নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবৎজীবন কারাদন্ড
- অনামিকা-উদয় বিয়ে করছেন শীঘ্রই; আইবুড়ো ভাত সম্পন্ন
- কক্সবাজারে যৌথ অভিযানে ৮ রোহিঙ্গা দুষ্কৃতকারী গ্রেফতার
- হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছালেন ৫৭ হাজার হজযাত্রী
- ৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজারের বেশি
- একাধিক অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে আসলেন জাহাঙ্গীর
- লালমনিরহাটে আগুনে পুড়লো চারটি বাড়ি; ক্ষতি ২০ লাখ টাকা
- রূপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল
