সিলেটের দক্ষিণ সুরমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের প্রত্যেকের পরিবারেকে ২০ হাজার টাকা দেওয়া হবে।
বুধবার (৭ জুন) সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন,
‘হাসপাতালে আসা স্বজনদের মাধ্যমে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা গেছে। মরদেহগুলো সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এর আগে, আজ ভোরে ঢাকা থেকে সিলেটগামী একটি আলুবোঝাই বড় ট্রাক ও দিনমজুরদের বহনকারী একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলে ১১ জন মারা গেছেন। এর মধ্যে একজন নারী শ্রমিক রয়েছেন।
আহত ১৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন :
- টেকনাফে অপহৃত শিশু দুই দিন পর উদ্ধার
- সিলেটে বজ্রপাতে কিশোরের প্রাণহানি; আহত ১
- পাবনায় জানাজা থেকে ফেরার পথে বাবা-ছেলের মৃত্যু
- সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫
- এফডিএ – এসইপি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
- নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল
- রূপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল
- কুমিল্লার চৌদ্দগ্রামে মুখোমুখি আওয়ামী লীগের দু’গ্রুপ, মহাসড়ক বন্ধ

Comments are closed.