কুড়িগ্রামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কিশোর ও তার বাবা প্রদীপ চন্দ্রকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ জুন) সকালে জেলা সদরের বেলগাছা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম সিমিত চন্দ্র (১২)। সে মানিক চন্দ্রের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান,
‘আটক কিশোরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়। এ নিয়ে নিহত সিমিতসহ অনেকেই ওই কিশোরকে নিয়ে ব্যঙ্গ করত।
মঙ্গলবার রাতে সিমিত আটক কিশোরকে এ নিয়ে আবারও ব্যঙ্গ করে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর একপর্যায়ে সিমিতকে শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্ত কিশোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন :
- টেকনাফে অপহৃত শিশু দুই দিন পর উদ্ধার
- সিলেটে বজ্রপাতে কিশোরের প্রাণহানি; আহত ১
- সিলেট দুর্ঘটনায় হাসপাতাল পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী
- পাবনায় জানাজা থেকে ফেরার পথে বাবা-ছেলের মৃত্যু
- সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫
- এফডিএ – এসইপি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
- নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল
- রূপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল
- সিলেট সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবার প্রতি ২০ হাজার অনুদান
- কুমিল্লার চৌদ্দগ্রামে মুখোমুখি আওয়ামী লীগের দু’গ্রুপ, মহাসড়ক বন্ধ

Comments are closed.