সিলেট দুর্ঘটনায় হাসপাতাল পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী

পূর্ব নির্ধা‌রিত কর্মসূচীর অংশ হিসাবে বুধবার (৭ জুন) একাধিক অনুষ্ঠানে অংশ নিতে সিলেট সফর করার কথা ছিলো নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর। তাই বুধবার সকালে সিলেট বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি চলে যান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে; সেখানে গিয়ে আজ সকালে সিলেট দুর্ঘটনায় হতাহতদের এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন,

‘আমাদের প্রথম কাজ নিহতদের চিহ্নিত করে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা, তাদের দাফন-কাফনের ব্যবস্থা করা।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার থাকবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।’

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।

প্রতিমন্ত্রী সিলেটের ওসমানীনগরে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং বিয়ানীবাজারে শেওলা স্থলবন্দরের উদ্বোধনের জন্য বুধবার সকালে সিলেটে এসে পৌঁছান।

উল্লেখ্য, বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে ১৫ জন নির্মাণশ্রমিক নিহত হন এবং আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৫ জন।

আরও পড়ুন :

এনএএন টিভি