বিএনপির সন্ত্রাসীরা যদি জ্বালাও-পোড়াও করে, অগ্নিসন্ত্রাস করে তাহলে আমেরিকার ভিসা পাবে না উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ওটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই।’
বুধবার (০৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন,
‘দেশি-বিদেশি যত চাপ আসুক না কেন ওই চাপের কাছে বাঙালি মাথা নত করে না। আমার দেশের মানুষের ভোটের অধিকার আমরা সুরক্ষিত করব।
‘আমি বলে দিয়েছি, যত আন্দোলন করে করুক। আমরা কিছু বলব না।
আমাদের নজর রাখতে হবে, তারা অগ্নিসন্ত্রাস করেছে কি না, মানুষকে পুড়িয়ে, হাত-পা কেটেছে কি না। সেটা যেন করতে না পারে।
নিজের চোখ ক্যামেরা সব সময় ঠিক রাখতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন,
‘মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগ কখনো পরাজিত হয় না। কেউ ভোটাধিকার কেড়ে নিলে জনগণ ছেড়ে দেয় না, খালেদা জিয়া তার প্রমাণ।’
আরও পড়ুন :
